File saving and loading directory in R
setwd("F:/My course/R/Learning Hub R 8th Batch")
কাজের শুরুতেই আমাদের ওয়ার্কিং ডিরেক্টরি সেট করে নিতে হবে। সেক্ষেত্রে আমাদের setwd সিনট্যাক্স ব্যবহার করতে হবে।
getwd()
এই ফাংশন ইউজ করা হয় এটি দেখার জন্য যে আমাদের ওয়ার্কিং ডিরেকটরি আসলে কোথায় সেট করা হয়েছে।
BA=read.csv("F:/My course/R/6th Batch 25 July R Course/Biol_data.csv")
BA=read.csv("Biol_data.csv")
read.csv দিয়ে আমার যে ডেটা সেট নিয়ে কাজ করবো সেটা লোড করে নিতে হবে। খেয়াল রাখতে হবে ফাইলটা যেন পূর্বে সেট করা ডিরেক্টরিতে থাকে।
General Equation in R
A <- 2 # " <- " means assign syntax
A=2
B=3
Y=A+B
z=(A+B)/Y
z
A=c(2,3,4)
B=c(1,1,1)
s=A-B
s
Making Table in R
A <- c("Phytoplankton", "Diatom", "Zooplankton")
B <- c(1,-2,3)
C <- c(22,12,46)
Table <- data.frame(A, B, C)
টেবিল তৈরি করার আগে আমাদের ডেটা সেট তৈরি করে নিতে হবে (ম্যানুয়ালি ডেটা দিয়ে টেবিল বানানোর ক্ষাত্রে)। টেবিলের ক্ষেত্রে আমরা data.frame কমান্ড ব্যবহার করি।
Revealing the data table as a chart in R
View(Table)
Viewing table in console
Table
Checking Table
str(Table) #viewing the structure of a table/ str বুঝায় structure
summary(Table)
dim(BA) #counting rows and columns numbers
Table Sorting in R
sorting column
attach(Table) কলাম শর্টিং করার আগে attach করে নেয়া আবশ্যক
X <- Table[order(C),] #Small to Big
X
Y <- BA[order(-B),] #Big to Small
Y
Naming Column and Rows in R
colnames(Table) <- c("Groups","Summer","Winter")
"Groups","Summer","Winter" এইগুলো হলো কলামের নাম। যেহেতু ক্যারেকটার তাই কোটেশন এর ভেতর রাখা হইছে।
rownames(Table) <- c("Station 1","Station 2","Station 3")
Adding an extra column in R
Table$Autumn <- c(1.3,1.5,1.7)
# $ sigh এর কাজ দুইটা। প্রথমটা হচ্ছে যদি কোন জানা কলামের (অর্থাৎ আগেই যদি টেবিলে কোন কলাম থেকে থাকে) আগে বসে ডলার সাইন তাহলে R সেটাকে সিলেক্ট করবে। আর যদি অন্য কোন নাম দেয়া হয় যেটা টেবিলে আগে থেকে নেই তাহলে ডলার সাইন আলাদা করে একটা কলাম তৈরি করবে।
View(Table)
Adding an extra Row in R
LoLo <- Table
এখানে LOLO নামে নতুন টেবিল বানানো হয়েছে যাতে আমাদের পূর্বের টেবিলে কোন ইফেক্ট না ফেলে।
new_row <- c("Cyanobacteria",33,44,55)
LoLo[nrow(LoLo) + 1,] <- new_row
#NB: Table[ rowCommand , ColCommand ]
থার্ড ব্রাকেটের মধ্যে কমার আগে দেয়া হয় রো সংক্রান্ত কমান্ডার কমার পরে দেয়া হয় কলাম সংক্রান্ত কমান্ড। নতুন রো তৈরির ক্ষেত্রে আমাকে আগে ডিফাইন করে নিতে হবে রো তে কি কি ভ্যারিয়েবল বসবে (যেমন আমরা new_row ক্রিয়েট করেছি)। এর পরে রোকে টেবিলের সাথে উপরে কমান্ড বা সিনট্যাক্স ব্যবহার করে নতুন রো তৈরি করতে হবে। এখানে nrow দ্বারা নতুন রো ক্রিয়েট বুঝাচ্ছে।
Cutting table by Columns in R
W <- Table[,c(2,3)]
যে টেবিল থেকে কাটবো থার্ড ব্রাকেটের আগে সেই টেবিলের নাম দিতে হবে। আগেই বলা হয়েছে কমার আগে রো থাকে আর কমার পরে কলাম। আমরা নতুন টেবিল বানাতে চাচ্ছি বা আগের টেবিল থেকে কলাম কাট করতে চাচ্ছি। c(2,3) মানে হলো "Table" নামের টেবিলের ২ ও ৩ নাম্বার কলাম কাট করবো। তাই এখানে ২ ও ৩ বসানো হয়েছে।
Cutting table by rows in R
U <- Table[c(2,3),]
Cutting both columns and rows in R
OO <- Table[c(1,2),c(2,3)]

Comments
Post a Comment