TOP 10 FULLY FUNDED SCHOLARSHIPS FOR BANGLADESHI STUDENTS

প্রতিটি শিক্ষার্থীর বহু আকাঙ্ক্ষিত শব্দ হচ্ছে “scholarships” বা বৃত্তি। শুধু পর্যাপ্ত তথ্য এবং জ্ঞানের অভাবে আমাদের শিক্ষার্থীরা তাদের প্রচুর সম্ভাবনা এবং সুযোগ থাকা সত্ত্বেও scholarships এর নাগাল পান না। Scholarships এর জন্য সিদ্ধান্ত নেয়ার আগে আপনার নিজের দক্ষতা এবং এর ভবিষ্যৎ সম্পর্কে ভালোভাবে নিশ্চিত হওয়া উচিত। কোথাও আবেদন করার আগে আপনাকে অবশ্যই জানতে হবে সেই scholarships এর জন্য আপনি আদৌ যোগ্যতা রাখেন কি না। 



এখানে এরকম কিছু scholarships এর নাম দেয়া হলো যা কি না ফুল ফান্ডেড বা আপনার সম্পূর্ণ খরচ বহন করবে। তো সেই ফুল ফান্ডেড স্কলারশিপগুলো দেখে নেয়া যাক-   

Fulbright scholarships (US)

স্নাতক ডিগ্রি বা সমমানের আন্তর্জাতিক ছাত্র ছাত্রীদের জন্য এটি একটি দুর্দান্ত প্রোগ্রাম। মার্কিন সরকার পুরো প্রোগ্রামটিকে আর্থিকভাবে অর্থায়ন করে। ফুলব্রাইট প্রোগ্রামগুলি বিশ্বের 155টি দেশে গবেষণা এবং অধ্যয়নের সুযোগ প্রদান করে! এটি আমেরিকান এবং অন্যান্য দেশের মধ্যে সম্পর্ক উন্নত করার একটি প্রোগ্রাম।। 

CommonWealth Scholarship (UK)

এটি যুক্তরাজ্যের সেরা ফুল ফান্ডেড স্কলারশিপ গুলোর মধ্যে একটি। এটা মূলত সবার জন্যই প্রযোজ্য একটি স্কলারশিপ এবনহ পিএইচডির জন্য সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি প্রদান করে। উন্নয়নশীল দেশের শিক্ষার্থীদের জন্য গবেষণা, মাস্টার্স, এবং প্রফেশনাল ফেলোশিপ প্রদান করে থাকে এই স্কলারশিপ। 

STEM Women's Undergraduate Scholarship (US)

STEM স্কলারশিপ হল একটি নির্দিষ্ট প্রোগ্রাম যা বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং গণিত শিক্ষায় শুধুমাত্র মহিলাদের বৃত্তি প্রদান করে। 

সুতরাং একজন মেয়ে হিসাবে এই স্কলারশিপ আপনার জন্য হতে পারে দারুন একটা সুযোগ। । So, go for it. 

Amsterdam Excellence Scholarships (Amsterdam)

AES আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য প্রতি বছর বৃত্তি প্রদান করে এবং তাদের বেশিরভাগই সারা বিশ্ব থেকে আসে।  বিশ্বব্যাপী সব শিক্ষার্থীদের জন্য একটি কমন ক্ষেত্র বা নেটওয়ার্ক তৈরী করেতেই এই স্কলারশিপ প্রদানের মুল উদ্দেশ্য। স্কলারশিপ প্রদানের ক্ষেত্রগুলো হলো- 

  • Business administration
  • Education
  • Training
  • Engineering
  • Environmental Sciences
  • Fine and applied arts
  • Law
  • Mathematics and computer sciences
  • Medical and health sciences
  • Natural sciences, Social and behavioral sciences
  • Transport and communication

Public Service Commission (Singapore)

সিঙ্গাপুর এখন এমন একটি দেশ হয়ে উঠেছে যারা বিভিন্ন ক্ষেত্রেই ফুল ফান্ডেডস্কলারশিপ প্রদান করে। কিন্তু PSC এমন প্রার্থীদের প্রাধান্য দেয় যারা সেরাদের মধ্যে সেরা। তারা আবেদনকারীদের মধ্য থেকে দক্ষতার ভিত্তিতে সেরাদের নির্বাচন করে। এই স্কলারশিপ সবসময় তার প্রার্থীদের থেকে আলাদা কিছু আশা করে। তাই আপনি যদি এক্সট্রাওর্ডিনারি হোন তাহলে এই স্কলারশিপ আপনার জন্য। 

Turkish Government Scholarships (Turkey) 

তুরস্কও পিছিয়ে নেই একেবারেই। তুরস্ক সরকার প্রতি বছর প্রায় ৪০০০ শিক্ষার্থীকে স্কলারশিপের সুযোগ দেয় এবং এটি কারো জন্যই বিশেষায়িত নয়। মোটকথা আপনি যেকোন দেশের নাগরিক হোক না কেন, তুরস্ক সরকারের এই স্কলারশিপ আপনার জন্য একটি ভালো সুযোগ হতে পারে।

ABSA Bursary Programme

দক্ষিণ আফ্রিকার ABSA Bursary Programme স্নাতক এবং মাস্টার্স অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ প্রদান করে ব্যাঙ্কিং সম্পর্কিত ক্ষেত্রগুলি, যেমন -Business mathematics, financial, industrial and process Engineering, BMI, and Investment management.

ABSA Bursary স্কলারশিপ হচ্ছে গুরুত্বপূর্ণ ফুল ফান্ডেড স্কলারশিপগুলোর মধ্যে অন্যতম। এটি শুধু টিউশন ফী কভারই করে না, সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটি শুধু আপনার পড়াশোনার খরচই দিবে না, যোগ্যতা অর্জনের পরেও আপনার ক্যারিয়ার ঠিকভাবে দাঁড়ানো পর্যন্ত সব ধরনের সহযোগিতা আপনি পাবেন। এতে করে আলাদাভাবে চাকরির চিন্তা করার বদলে আপনি পড়াশোনায় আরো বেশি সময় দিতে পারবেন।


ADB-Japan Scholarship Program (Japan)

শিক্ষাদীক্ষার বিষয়ে অন্যান্য দেশেরচেয়ে বর্তমানে জাপান অনেক এগিয়ে। আলাদা স্বাধীন জগতের মত করে জাপানের রীতিনীতি প্রবর্তিত হয়, শিক্ষাব্যাবস্থাও এর ব্যাতিক্রম নয়। ফুল ফান্ডেড স্কলারশিপ ADB Japan scholarship program সকল আন্তর্জাতিক শিক্ষার্থীদের একটি আস্থার জায়গাএই স্কলারশিপ মূলত উন্নয়নশীল দেশগুলোর গ্র্যাজুয়েটদের জন্য Economics, management, science, technology, environment, agriculture, health, and development-related fields এর বিষয়ে কাজ করার সুযোগ দেয়


New Zealand Regional Development Scholarships (New Zealand)

নিউজিল্যান্ড এর এই স্কলারশিপের জন্য আপনার ফিল্ড অফ স্টাডিতে বিশেষভাবে দক্ষ হতে হবে। আপনি যদি আপনার অধ্যয়নের বিষয়ে আলাদাভাবে দক্ষতা দেখাতে পারেন তাহলে এই স্কলারশিপ আপনার জন্য। তাই সময় থাকতে দক্ষতা অর্জন করুন আর আবেদন শুরু করুন এখনি। 


Korean Government Support Program for Foreign Exchange Students

কোরিয়ান সরকার বরাবরের মতই প্রতি বছর আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ অফার করে। এটিও একটি ফুল ফান্ডেড স্কলারশিপ যা কি না সব দেশের সব বিষয়েই অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী টানা দশ মাসের জন্য 500,000 won করে পাবেন। এটি মূলত মাস্টার্স অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য দেয়া হয়। 


Comments