How to Write a Good Research Title | রিসার্চ টাইটেল কিভাবে লিখবেন

 রিসার্চ পেপারে টাইটেল খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ যেটা অল্প শব্দের মাধ্যমে গবেষণার বিষয়বস্তুকে উপস্থাপন করে। যে কোন রিসার্চ পেপারের টাইটেলই সব চেয়ে বেশি বার পড়া হয় এবং একটা রিডার টাইটেল দেখেই ডিসাইড করেন যে তিনি গবেষণা পত্রটি পড়বেন কিনা।

 

How to write a good research title

How to Write Good Research Title

একটা ভালো টাইটেল লেখার ক্ষেত্রে সাধারণত কয়েকটি বিষয়ের দিকে দৃষ্টি রাখা হয়। 

🔸একটা ভালো টাইটেল সঠিক ভাবে রিসার্চের বিষয়বস্তু ও স্কোপ বর্ণনা করে।

🔸 খুব বেশি টেকনিক্যাল (অপরিচিত)  abbreviations or acronyms ব্যবহার করা হয়না। 

🔸এমন সব শব্দ ব্যবহৃত হয় যেটা পজেটিভ ইম্প্রেশন তৈরি করে এবং রিডারকে রিসার্চ পেপারটি পড়তে আগ্রহী করে। 

🔸একটি ভালো টাইটেলে গুরুত্বপূর্ণ ভ্যারিয়েবল গুলোর উল্লেখ থাকে। 

🔸টাইটেলে ভ্যারিয়েবল গুলোর রিলেশন উল্লেখ থাকে যেটা মেজর হাইপোথিসিসকে সাপোর্ট করে।

🔸সাধারণত ৫-১৫ শব্দের মধ্যে হয়ে থাকে। 

🔸A Study of," "An Analysis of" টাইপ শব্দগুলো একান্ত প্রয়োজন না হলে ব্যবহার করা হয়না। 

🔸একটা ভালো টাইটেল এমন হয় না যেখানে টাইটেল আপনার রিসার্চকে ওভার প্রেজেন্ট করে। 

🔸গ্রামাটিক্যালি কারেক্ট হয়ে থাকে। 

সাধারণত এই বিষয়গুলো বিবেচনা করা হয়। তবে টাইটেল লেখার কোন ধরাবাঁধা নিয়ম নেই। অনেকে বলে থাকেন যে রিসার্চ বিষয়বস্তুকে সঠিকভাবে উপস্থাপনের জন্য যা কিছু প্রয়োজন তার সব কিছু টাইটেলে রাখা যেতে পারে। 

অনেক টাইটেলে দেখা যায় অনেকে ২৫+ শব্দও ব্যবহার করেন। তবে কম শব্দে পুরো রিসার্চকে সঠিকভাবে উপস্থাপন করলে যে রিডারকে মানসিক ভাবে কম ডিস্টার্ব করা হয় সেটা আমরা সবাই জানি। সেই হিসাবে বলা যায় একটা ভালো রিসার্চ টাইটেল খুব অল্প শব্দে পুরো রিসার্চকে রিপ্রেজেন্ট করে। 


Comments

Post a Comment