আমরা যারা টুকটাক গবেষণায় সম্পৃক্ত তারা বেশিরভাগ সময়েই একটা অসুবিধায় পড়ে যায়। অসুবিধাটা হচ্ছে ফ্রিতে গবেষণাপত্র খুঁজে বের করা বা পাওয়া। আমাদের মত দেশে যেখানে গবেষণায় সম্পৃক্ত হওয়াটাই অনেক কঠিন সেখানে টাকা দিয়ে গবেষণাপত্র কেনা অনেকটা কাল্পনিকও বটে। তাই বলে কি আর ভালো গবেষণা থেমে থাকবে? মোটেও না। ভালো ভালো গবেষণাপত্র গুলো আপনাকে কিছু টাকা খরচ করে পড়তে হলেও অনেক অনেক সুযোগ কিন্তু আছে যেখান থেকে কোন প্রকার টাকা পয়সার ব্যাপার বাদেই আপনি গবেষণা পত্র পড়তে পারবেন।
তো চলুন দেখে নেয়া যাক এরকম কয়েকটি Research and Journal Databases যারা আপনাকে ফ্রিতে পড়ার সুযোগ দিবে।
১। CORE
CORE কে বলা হয়ে থাকে open access জার্নালের জন্য পৃথিবীর সবচেয়ে ভালো সোর্স। যদিও এটি একটি সার্চ ইঞ্জিন কিন্তু এই
সার্চ ইঞ্জিন আপনাকে শুধু মাত্র ওপেন একসেস জার্নাল গুলোই দেখাবে।
২। Bielefeld Academic
Search Engine (BASE)
BASE ও CORE এর মত
ডেডিকেটেড সার্চ ইঞ্জিন যেটা আপনাকে ৬০০০ সোর্সের প্রায় ১৪০ মিলিয়ন গবেষণা পত্র
দিতে সক্ষম। এবং BASE এর প্রায় ৬০% ডকুমেন্টসই আপনি ওপেন একসেস পাবেন। মজার
ব্যাপার হচ্ছে BASE এ আপনি আলাদা করে ওপেন একসেস জার্নাল ফিল্টার করে নিতে পারবেন।
৩। Directory of Open
Access Journals (DOAJ)
DOAJ হচ্ছে এমন একটি
ডাটাবেজ যেটি আপনাকে ১২০০ জার্নালের (গবেষণাপত্র না কিন্তু) ওপেন একসেস দিবে। এবং সেটি মোটামুটি
আপনার প্রয়োজনীয় সব ডিসিপ্লিনেরই (science, technology, medicine, social science,
and humanities) পাবেন।
৪। Social Science
Research Network (SSRN)
SSRN মুলত social
sciences এবং humanities ডিসিপ্লিনের রিসার্চ ডাটাবেস। এখানে আপনি ৩০ টি
ডিসিপ্লিনের প্রায় ৮ লক্ষ+ গবেষণাপত্র পাবেন এবং এদের বেশিরভাগই ওপেন একসেস।
৫। WorldWideScience
এটিও একটি একাডেমিক সার্চ
ইঞ্জিন যেটা আপনাকে মোটামুটি সব ডিসিপ্লিনের জার্নাল একসেস দিয়ে থাকবে।
WorldWideScience এর একটা সুন্দর ফিচার হচ্ছে এটি আপনাকে সার্চ রেজাল্ট আপনার
পছন্দমত বেশ কয়েকটি ভাষায় অনুবাদ করার সুযোগ দিবে।
৬। Public Library of
Science (PLOS)
PLOS বিশ্বাস করে যে
জ্ঞানে সীমাবদ্ধতা থাকা ঠিক না। আর সে কারনেই POLS যে কয়েকটি জার্নাল অফার করে
তাদের বেশির ভাগই ওপেন একসেস। অর্থাৎ আপনি এদের যে কোন জার্নাল থেকে আপনি ফ্রিতে
পড়তে পারবেন আপনার কাঙ্ক্ষিত গবেষণাপত্র।
৭। EconBiz
আপনিই Economic and business studies এর ছাত্র বা গবেষক হয়ে থাকলে আপনার জন্য EconBiz অসাধারণ একটি সোর্স। এই সেবাটি মূলত Leibniz Information Centre for Economics দিয়ে থাকে এবং এখানে আপনি Economic and business সংশ্লিষ্ট গবেষনাপত্রগুলো পাবেন। একই সাথে এখানে ওপেন একসেস ফিল্টার করে আপনি ফ্রি গবেষণাপত্র গুলো খুঁজে বের করতে পারবেন।
এগুলোর বাইরেও আপনি অনেক অনেক সোর্স পাবেন যারা আপনাকে ওপেন একসেস দিয়ে থাকবে। তার জন্য একটু খোজা খুজি করলেই চলবে। তবে আমাদের ধারণা আপাতত এইগুলো দিয়েই আপনার কাজ চলে যাবে।

Comments
Post a Comment