প্রি টেস্টিং কেন গুরুত্বপূর্ণ?

 


প্রি টেস্টিং!! 

গবেষনায় প্রি টেস্টিং খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যেটা খুব গুরুত্ব সহকারে নেয়া উচিৎ। বেশির ভাগ সার্বে টাইপ বা ইন্টারভিউ বেসড রিসার্চে আমরা অনেকেই প্রি টেস্টিং করাটা স্কিপ করে যায়। 

মূলত কয়েকটা কারনে প্রি টেস্টিং গুরুত্বপূর্ণ। 

যার মধ্যে কয়েকটা হচ্ছেঃ 

১. প্রি টেস্টিং একটা এরিয়ায় গবেষণার ক্ষেত্রে কি ধরনের অসুবিধা হতে পারে সেটা পূর্বেই জানা যায়।

২. অনেক সময় এরিয়া টু এরিয়া মেজারমেন্ট এর ধরণ ভিন্ন থাকে। সেক্ষেত্রে প্রি টেস্টিং মেজারমেন্ট ইরোর কমাতে সাহায্য করে। 

৩. সার্ভে টাইপ বা ইন্টারভিউ বেজড গবেষণায় আমাদের যারা রেস্পনডেন্ট থাকেন তারা অনেক টেকনিক্যাল টার্ম বুঝবেন না। সেক্ষেত্রে পূর্বেই প্রি টেস্টিং করা থাকলে এবং প্রশ্নে কিছু চেঞ্জ আনলে রেস্পনডেন্ট বার্ডেন কমে যায়। 

৪. গবেষণায় দেখা যায় আমরা যে সিকুয়েন্সে প্রশ্ন রেডি করি, ডেটা কালেকশনের সময় সেই সিকুয়েন্স মেইনটেইন করা কঠিন হয়। এতে করে সময় অনেক বেশি প্রয়োজন হয়। প্রি টেস্টিং করে নিলে পরবর্তীতে প্রশ্নে সিকুয়েন্স নতুন করে সাজানো যায়। 

৫. বেশ কিছু সময় দেখা যায় আমরা ঠিক যে ধরনের উত্তর আশা করি, সার্ভেতে গেলে সেই ধরনের উত্তর পাওয়া যায় না। এর অন্যতম কারণ প্রি টেস্টিং না করা। প্রি টেস্টিং আগের থেকেই সম্ভব হলে পরিবর্তন ঝামেলা গুলো এড়ানো যায়। বা চাইলেই অবজেক্টিভ চেঞ্জ করে নেয়া যায়। 

Comments

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete

Post a Comment