Use of Tense in Research Writing | গবেষনাপত্রে Tense এর ব্যবহার
ছোটবেলায় আমরা কমবেশি সবাই জেনেছি, ক্রিয়া সম্পন্ন হবার সময়কে Tense বলে। কিন্তু এই ক্রিয়া কখন কখন সম্পন্ন হয় সেটা বুঝতে গিয়ে আমরা অনেকেই নাকানি চুবানি খেয়েছি। চিরন্তন সত্য থেকে শুরু করে ডাক্তার আসিবার পুর্বে রোগী মারা যাবার মত বিষয় গুলো অনেকের কাছেই দুর্বিষহ ছিলো।
এত কিছু বলার কারন কিন্ত মোটেও Tense শেখানো নয়। শুধু এতটুকু বলতে চাওয়া যে যারা গবেষণায় নতুন, এই Tense তাদের মাঝে মাঝেই ঝামেলায় ফেলবে।
এখানে, বলে নেয়া ভালো, গবেষণায় কখন কোন Tense ব্যবহার হবে তার কোন ধরাবাঁধা নিয়ম নেই। প্রয়োজন অনুসারে যে কোন Tense ই ব্যবহার করা যায়।
গবেষণাপত্র লেখার ক্ষেত্রে আমাদের প্রায়ই Tense সংক্রান্ত ঝামেলায় পড়তে হয়। খুব সাধারণ ভাবে বললে গবেষণাপত্র লেখার ক্ষেত্রে কিছু কিছু Time Frame/Tense আছে যেগুলো অন্যান্য Tense থেকে বেশিবার ব্যাবহার হয়ে থাকে। যদিও সেটা গবেষণাপত্রের বিভিন্ন অংশ অথবা আপনি বিজ্ঞানের কোন শাখায় গবেষণা করবেন তার উপরে খানিকটা নির্ভর করবে। একটা গবেষণাপত্রের কোন অংশে কোন Tense ব্যবহার করবো, আজকের আর্টিকেলে আমরা সেটাই দেখবো। এখানে, বলে নেয়া ভালো যে, গবেষণায় কখন কোন Tense ব্যবহার হবে তার কোন ধরাবাঁধা নিয়ম নেই। প্রয়োজন অনুসারে যে কোন Tense ই ব্যবহার করা যায়।
তো চলুন ধাপে ধাপে জেনে নেয়া যাক গবেষণাপত্রে Tense বা ক্রিয়ার কালের ব্যবহার…
TENSE USE: ABSTRACT
সাধারণত Abstract লেখার সময় যখন কোন একটা ঘটনা বর্ণনা করা হয়ে থাকে বা আপনার প্রাপ্ত ফলাফলের তাৎপর্য বর্ণনা করা হয় তখন simple present tense ব্যবহার করা হয়। অন্যদিকে গবেষণায় ব্যবহৃত methodology এবং গবেষণায় প্রাপ্ত ফলাফল বর্ণনা করতে ব্যবহার করতে হবে simple past tense. আবার, গবেষণার purpose/উদ্দেশ্য লেখার ক্ষেত্রে simple present বা simple past tense এর যে কোনটাই ব্যবহার করা যায়/হয়। গবেষণার পটভূমি ও কেন গবেষণা করলেন তার যৌক্তকতা (background or rationale of your study) উপস্থাপন করার সময় present perfect tense অথবা present perfect progressive tense ব্যবহার করা হয়।TENSE USE: INTRODUCTION
এবস্ট্রাক্ট-এর মতই কোন ঘটনা যেটা সত্য বা সত্য মনে করা হয় এরকম বর্ণনার ক্ষেত্রে ব্যবহার হয় simple present tense. সাধারণত গবেষণাপত্রের ইন্ট্রোডাকশনে গবেষণার পটভূমি (Background) লিখতে হয়। একটা নির্দিষ্ট গবেষণার জন্য সত্য বলে ধরে নেয়া ঘটনা বা ফ্যাক্ট গুলোই থাকে পটভূমিতে। অনুরূপভাবে আপনি যে গবেষণা করবেন বা করলেন সেটা কেন গুরুত্বপুর্ন (Justification) সেটাও বর্ণনা করতে হয় এই অংশে। এবং এই দুই ক্ষেত্রেই, পটভূমি ও গুরুত্ব বর্ণনা, ব্যবহার হয়ে থাকে Present Tense.
Food security is a complex phenomenon ….dimensions. The problem of food insecurity is not only caused by insufficient supply of ……
To date, a few studies have been conducted focusing….
আরো সহজ করে বলতে গেলে…
- ঘটনা/Fact বর্ণনাতে Simple present Tense
- General statements about the level of research activity বর্নণা করতে present perfect tense (active or passive)
- Weak author citations এর ক্ষেত্রে present perfect tense (active or passive)
- Author citations in introduction এর ক্ষেত্রে simple past tense (Very recently, Lönnkvist et al (2020) introduced a model which has already gained some standing)
- Problem or gap in knowledge বর্নণা করতে simple present (There are still very few publications…. There is an urgent need to define……)
- Research purpose লেখার ক্ষেত্রে Simple Present/Simple past tense ব্যবহার করা হয়।
TENSE USE: METHODS AND MATERIALS
TENSE USE: RESULTS AND DISCUSSION
63% of the children demonstrated an elevated level of at least one risk factor, indicating that children with obesity are at an increased risk of cardiovascular diseases.
এখানে প্রথম অংশে ফলাফল উল্লেখ করা হয়েছে এবং দ্বিতীয় অংশে interpret করা হয়েছে।
অনেক সময় এই অংশে অনেক গবেষক Recommendation দিয়ে থাকেন বা Future Research Direction দিয়ে থাকে। এরকম ক্ষেত্রে Future Tense ব্যবহার হয়।
TENSE USE: CONCLUSION
গবেষণাপত্রের এই অংশে চারটা বিষয়ের উপরে লেখা হয়ে থাকে। ১, মূল ফলাফলকে সামারাইজ করা হয় ২, উক্ত ফলাফলের মূল ব্যবহার (implication) ৩, গবেষণার লিমিটেশন বর্নণা এবং ৪, ভবিষ্যত গবেষণার প্রেক্ষাপট তুলে ধরা বা এই সম্পর্কে সাজেশন বর্ণনা করা।
যেহেতু গবেষণাপত্রের এই অংশে বেশ কয়েকটা বিষয়ের বর্ণনা থাকে সেহেতু এখানে বিভিন্ন Tense এর ব্যবহার থাকে। প্রয়োজন অনুসারে এখানে Present, Past এবং Future তিন প্রকার Tense ই ব্যবহার করা হয়ে থাকে।

Thanks a lot for this useful post. I hope this will assist me a lot in my research and other academic purposes. Wish to see more articles about scholarly writings in the future. Best wishes
ReplyDeleteThank you fakibaz gobeshok for such a good and insightful post. It is very impressive to have article in Bangla. Hope you're going to help us more. Good wishes and continue.
ReplyDelete