ভারত-বাংলাদেশ মৈত্রী মুক্তিযোদ্ধা সন্তান বৃত্তি প্রকল্প ২০২০-২১ এর নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা

 


নতুন ভারত-বাংলাদেশ মৈত্রী মুক্তিযোদ্ধা সন্তান বৃত্তি প্রকল্প ২০২০-২১ এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ


ভারত ২০১৭-১৮ সালে মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারীদের জন্য বৃত্তি চালু করে, যেটি গত পাঁচ বছর ধরে তার ধারা বজায় রেখেছে । এ পর্যন্ত মোট ১০,০০০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেছে ভারত যার ৫০০০ উচ্চ মাধ্যমিক পর্যায়ের এবং ৫০০০ স্নাতক পর্যায়ের। প্রতি বছর উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ে ১০০০ করে মোট ২০০০ ‍শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। ভারতীয় হাই কমিশন ও বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যৌথ প্রচেষ্টায় বাংলাদেশের সব জেলা থেকে যোগ্য প্রার্থীদের বাছাই করে। ২০২০-২১ শিক্ষাবর্ষের যোগ্য প্রার্থী নির্বাচনের লক্ষ্যে এ বিষয়ক বিজ্ঞাপনটি মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে ও গত ২১ জুলাই, ২০১৯ স্থানীয় ‘বাংলাদেশ প্রতিদিন’ ও ‘দৈনিক জনকণ্ঠ’ পত্রিকায় প্রকাশিত হয় এবং আবেদন আহ্বান করা হয়।

এরই মধ্যে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা গত ২ এপ্রিল ভারতীয় হাই কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। 

ওয়েবসাইট 

চূড়ান্ত পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের এককালীন ৫০,০০০ টাকা এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী্দের এককালীন ২০,০০০ টাকা প্রদান করা হবে।


উচ্চ মাধ্যমিক পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা। 

উচ্চ মাধ্যমিক

স্নাতক পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা।   

স্নাতক



Comments