এই বছর শিক্ষার্থী, শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মকর্তা-কর্মচারীদের মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ে ৬ কোটি মাদরাসা ছাত্র ছাত্রীদের জন্য ৫ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে বলে জানিয়াছে জাগো নিউজ ২৪ ডট কম।
এই অনুদানটি সাধারণত প্রতিবন্ধী, দুর্ঘটনাকবলিত, অসচ্ছল, ও জটিল ও ব্যয়বহুল রোগে আক্রান্ত শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারীদের প্রতিবছর প্রদান করা হয়।
এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে একটি নীতিমালা রয়েছে বলেও জানিয়েছে জাগো নিউজ ২৪। এই নীতিমালার অধীনে ২০১০-১১ শিক্ষাবর্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রতি বছর অনুদানটি প্রদান করা হয়।
নীতিমালায় বলা হয়েছে আবেদন প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা যাচায় বাছাইয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের অনুদান প্রদান করেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রদেয় অর্থ বরাদ্দের মধ্যে ৭০ শতাংশ প্রদান করা হয় শিক্ষার্থীদের এবং বাকি ৩০ শতাংশ প্রদান করা হয় শিক্ষাপ্রতিষ্ঠানকে ও শিক্ষক কর্মচারিদের।
এ বিষয়ে জানা গেছে, গত বছর পর্যায়ের ৮ হাজার শিক্ষার্থী ও ৩০০ প্রতিষ্ঠনকে ৬ কোটি টাকা বিতরণ করা হয়েছে।
এদিকে ৭ মার্চ সারা দেশে করোনার প্রাদুর্ভাবের কারণে অর্থ প্রদান করা হবে বলে গুজব ছড়িয়েছে, এইবিষয়ে জাগো নিউজ জানায় যে, প্রদেয় অর্থ কে বা কারা পাবে সে বিষয়ে সুস্পষ্ট নীতিমালা রয়েছে।
অর্থাৎ অনুদান প্রদানের বিষয়টি মোটেও গুজব নয়। তবে কে বা কারা পাবে সেটা যাচাই-বাছায়ের পরে নির্ধারণ করবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।
তবে আবেদনের ক্ষেত্রে আপনি শিক্ষার্থী হলে শারীরিক ও মানসিক অক্ষমতা সার্টিফিকেটের কপি জমা দিতে হবে।
অনুদানের জন্য অনলাইন আবেদনের প্রক্রিয়া নিচের লিংকে।
জাগো নিউজে প্রকাশিত সংবাদঃ অনুদান হিসেবে ১১ কোটি টাকা দেবে শিক্ষা মন্ত্রণালয় (jagonews24.com)

Comments
Post a Comment