Sample, Sampling এবং Sampling Frame কি?
Sample, Sampling এবং Sampling Frame কি সেটা জানার জন্য সবার আগে আমাদের জানতে হবে Population কি।
একটা ক্লাসরুমের কথা চিন্তা করা যাক। একজন শিক্ষক যখন তার ক্লাসে কোনো একটা বিষয়ের উপর লেকচার দেওয়ার পর জানতে চান যে তার ক্লাসের ছাত্রছাত্রীরা ঐ বিষয়টি বুঝতে পারছে কিনা,তখন তিনি কি করেন? নিশ্চয়ই তিনি ক্লাসের প্রত্যেক ছাত্র বা ছাত্রীকে আলাদা ভাবে প্রশ্ন করেন না !
যেমন, ক্লাসে ৫০ জন ছাত্র ছাত্রী থাকলে সবাইকে প্রশ্ন না করে তিনি হয়ত সর্বোচ্চ ৫/৬ জনকে জিজ্ঞেস করেন যে তারা আসলেই পড়া বুঝতে পারলো কিনা বা পারলেও কি বুঝলো। এই ৫/৬ জনের দেওয়া উত্তর অনুযায়ী শিক্ষক ধরে নেন যে ক্লাসের বেশিরভাগ ছাত্রছাত্রী বিষয়টি বুঝতে পেরেছে নাকি পারেনি।
এখানে এই ৫০ জন ছাত্রছাত্রী হচ্ছে population. অর্থাৎ একটা/কতগুলো নির্দিষ্ট বৈশিষ্ট ধারণ করে এমন যে কোন কিছুর (ব্যক্তি, বস্তু ইত্যাদি) সমষ্টিকে পরিসংখ্যানের ভাষায় Population বলা যায়।
Sample কি?
উপরের উদাহরনের ৫/৬ জন, যাদেরকে প্রশ্ন করা হয়েছিলো তারা হচ্ছে Sample. এখানে একটা বিষয় চিন্তা করলে দেখতে পাবো, এই ৫/৬ জন ছাত্র ছাত্রী ঐ ক্লাসের সব ছাত্র ছাত্রী না হলেও এরা কিন্তু মোট ৫০ জন ছাত্র ছাত্রীকেই প্রতিনিধিত্ব করে। অর্থাৎ ৫/৬ জনকে প্রশ্ন করেই শিক্ষক বুঝে নেন ক্লাসের বাকি সবাই আসইলেই পড়া বুঝতে পারলো কি না।
তাহলে এভাবে বলা যায়, স্যাম্পল বা নমুনা হচ্ছে একটা নির্দিষ্ট বা বিজ্ঞান সম্মত পদ্ধতির মাধ্যমে কোন একটি Population থেকে সংগ্রহ করা ব্যক্তি বা বস্তুর একটি সেট/দল যারা ঐ নির্দিষ্ট population কে প্রতিনিধিত্ব করবে।
Sampling কি? স্যাম্পলিং কি
সাধারণ ভাবে, Sampling is the act, process, or technique of selecting a suitable sample.
আমরা উপরের উদাহরণটা আবার একটু লক্ষ করলে দেখতে পাবো যে শিক্ষক যে ৫/৬ জন ছাত্রছাত্রীকে পড়া ধরলেন তাদেরকে তিনি তার ইচ্ছামতো বাছাই করতে পারেন, হতে পারে তাদের আইডি অনুসারে, বা হতে পারে ছেলেদের মধ্য থেকে ৩ জন আর মেয়েদের মধ্য থেকে ৩ জন। বা এমনও হতে পারে যে সামনের সারিতে বসা ২/১ জন, মাঝের সারিতে বসা ২/১ জন, আর পেছনের সারিতে বসা ২/১ জন ছাত্র ছাত্রীকে বাছাই করলেন।
শিক্ষক এই ৫/৬ জন ছাত্র ছাত্রীদেরকে বাছাই করলেন উপরের পদ্ধতিগুলোর মাধ্যমে অথবা অন্য যে কোন একটা নির্দিষ্ট পদ্ধতি বা প্রক্রিয়ায়। Sample নির্বাচন করার এই পদ্ধতি বা প্রক্রিয়াকেই বলা হয় sampling.
Sampling Frame কি?
Sampling frame is a list of all elements belonging to the population from which the sample will be drawn. একটু ভিন্নভাবে বললে A sampling frame is a list of all the items in your population.
অর্থাৎ দেখুন, শিক্ষক যে ৫০ জন ছাত্র ছাত্রী থেকে sample নির্বাচন করলেন তাদের একটা তালিকা শিক্ষকের কাছে ছিলো। হতে পারে সেটা ছাত্রছাত্রীদের নাম, রোল নাম্বার বা অন্য যে কোন কিছু।
শিক্ষকের কাছে থাকা population এর এই লিস্ট বা তালিকাকেই পরিসংখ্যানের ভাষায় বলা হয় sampling frame.

Comments
Post a Comment