ছাত্র-ছাত্রীদের অনুদান আবেদনের সময়সীমা বৃদ্ধি


শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক, কর্মচারী ও ছাত্রছাত্রীদের অনুদান আবেদনের সময়সীমা বৃদ্ধি ৭ মার্চ ২০২১ পর্যন্ত 




২০২০-২০২১ অর্থবছরে পরিচালন বাজেটে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের অধীন শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষ মঞ্জুরি হিসেবে বরাদ্দকৃত অর্থ উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের মধ্যে স্বচ্ছ ও সুষ্ঠুভাবে বিতরণের লক্ষ্যে ইতােমধ্যে “শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের অনুদান প্রদানের জন্য অনুসরণীয় নীতিমালা (সংশােধিত-২০২০)” জারি করা হয়েছে। 

নীতিমালাটি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরাে (ব্যানবেইস), বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মারী কমিশন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, সকল জেলা প্রশাসক ও জেলা শিক্ষা অফিসার বরাবরে বিতরণসহ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.shed.gov.bd) দেয়া হয়েছে। উক্ত নীতিমালা অনুযায়ী নিম্নে বর্ণিত শর্তে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী এবং ছাত্র-ছাত্রীদের নিকট হতে আবেদন আহ্বান করেছে:



আবেদনের সময়সীমা ১ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত থাকলেও সেটা ৭ মার্চ ২০২১ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। 



আবেদনপত্র জমা দেয়ার লিংকঃ 

প্রয়োজনীয় কাগজপত্রঃ
১/ অধ্যয়নরত  প্রতিষ্ঠানের প্রধান/ বিভাগীয় প্রধান কতৃক প্রত্যয়ন পত্র।
২/ শারীরিক ও মানসিক অক্ষমতা সার্টিফিকেটের কপি 
৩/ নিজের এবং পিতা মাতার আইডি কার্ড বা জন্ম নিবন্ধন সনদের নম্বর।
৪/ কার্যকরি মেইল এড্রেস
৫/ নগদ একাউন্ট আছে এমন একটি মোবাইল সচল মোবাইল নাম্বার। 



Comments