রিসার্স পেপারে দুইটা খুবই কমন জিনিস হচ্ছে রেফারেন্স ও সাইটেশান। যারা একদম প্রাথমিক ভাবে গবেষণা শুরু করবেন তাদের জন্য এই দুইটা বিষয়ে খুব ভালো জ্ঞান থাকাটা জরুরি। তো চুলুন জেনে নেয়া যাক এদের সম্পর্কে।
সাইটেশন | Citation
মনে করেন আপনার গবেষণার প্রয়োজনে আপনি অন্য কোন একজন গবেষকের কোন তথ্য আপনার গবেষণায় ব্যবহার করলেন। যেহেতু তথ্যটা আপনার না, আপনি অন্য কোন উৎস থেকে তথ্যটা নিলেন সেহেতু আপনাকে ঐ উৎসটা উল্লেখ বা উদ্ধৃত করতে হবে। এই উৎস বা উদ্ধৃত উল্লেখ করাকেই সাইটেশন বলা হয়। অন্যভাবে যদি বলা হয়, সাইটেশন হচ্ছে অন্য কোন গবেষকের গবেষণালব্দ ফলাফল ব্যবহারের স্বীকৃতি দেয়া। সাইটেশন গবেষণা পত্রের মূল লেখায় ব্যবহার করা হয়।
সাইটেশন করার পরে কিভাবে রেফারেন্স লিখবেন সে সম্পর্কে বিস্তারিত পাবেন এখানে-
রেফারেন্স | Reference
গবেষণা পত্রের মূল লেখায় আমরা যে সাইটেশন গুলো উল্লেখ করলাম সেইটার উৎসের বিস্তারিত সব রেফারেন্স এ উল্লেখ করা হয়। একটু সহজ করে যদি বলা হয় তাহলে সাইটেশন হচ্ছে উৎসের খুব সংক্ষিপ্ত রুপ আর রেফারেন্স হচ্ছে উৎসের বিস্তারিত রুপ।
নিচের উদাহরণটা খেয়াল করুন-


Comments
Post a Comment