Qualitative Data & Quantitative Data
কোয়ালিটেটিভ বা কোয়ান্টিটেটিভ ডাটা কি বা কাকে বলে সেটা জানার আগে আমার বন্ধু আসিফের কথা বলি। সে শহীদ আলাউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের স্নাতক তৃতীয় বর্ষের একজন শিক্ষার্থী। তার বয়স ২২ বছর, উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি, ধর্ম: ইসলাম এবং সে বাংলা বিভাগের একজন মেধাবী ছাত্র; গতবছর সেমিস্টার ফাইনাল পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে উত্তীর্ণ হয়েছে।
এই গল্প থেকে আমরা দুই ধরনের ডাটা উপাত্ত পেয়েছি। কিছু উপাত্ত যেগুলোকে সংখ্যা দ্বারা ব্যক্ত করা যায় না; যেমন: আসিফের নাম, বিশ্ববিদ্যালয়ের নাম, ধর্ম, বিভাগ ও তার মেধা। এগুলোই হচ্ছে Qualitative Data বা গুণবাচক উপাত্ত। অর্থাৎ যেসব Data বা উপাত্তকে সংখ্যা দ্বারা প্রকাশ করা যায় না তাদেরকে Qualitative Data বা গুণবাচক উপাত্ত বলে।
আর কিছু ডাটা বা উপাত্ত আছে যেগুলোকে সংখ্যা দ্বারা সহজেই উপস্থাপন করা যায়; যেমন: আসিফের ক্লাস, বয়স, উচ্চতা ইত্যাদি। এগুলোই হচ্ছে Quantitative Data বা সংখ্যাবাচক উপাত্ত।
অর্থাৎ, এক কথায় বলতে গেলে যে সকল ডাটা বা উপাত্তকে সংখ্যা দ্বারা উপস্থাপন করা যায় সেগুলো Quantitative Data এবং যেগুলোকে করা যায় না সেগুলো Qualitative Data.
Frequency & Frequency Distribution
Frequency বা কম্পাংক হলো একটি ঘটনা, একটি নির্দিষ্ট সময়ে কতবার ঘটবে তার পরিমাপ। অর্থাৎ, কোন একটা ঘটনা যতবার আমরা অবজার্ভ করবো সেটাকে যদি সংখ্যা দিয়ে প্রকাশ করা হয় তাহলে প্রাপ্ত সংখ্যাটি হবে ঐ ঘটনার Frequency বা কম্পাংক।
তাহলে frequency distribution কি? Distribution এর বাংলা করলে পাই "বিন্যাস"। অর্থাৎ, কোন একটা ঘটনার frequency কে কোন তালিকা,টেবিল বা গ্রাফে বিন্যাস করাকে frequency distribution বলা যায়
একটা উদাহরণ দেয়া যাকঃ ধরুন একটা গ্রামের মানুষগুলোকে আমরা বয়সভিত্তিক বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করলাম।
যেমনঃ
বয়স মানুষের সংখ্যা
(১০-১৫) -- ৫০ জন
(১৮-২১)--১৫০ জন
(২৫-২৯)-- ২০০জন
এখানে মানুষের সংখ্যা গুলো হলো frequency এবং এই যে বিভিন্ন ক্যাটাগরিতে যে ভাগ করলাম সেটাই frequency distribution.
এখন,যদি আমরা উপরের ছককে গ্রাফ পেপারে নিয়ে বয়স কে 'X' অক্ষ বরাবর এবং frequency কে 'Y' বরাবর নেই তাহলে আমরা ৩ টা বিন্দু পাব (এই ক্ষেত্রে)। এই বিন্দু ৩ টা যোগ করলে একটা curve পাব।সেটাই হবে আমাদের frequency curves.
কার্টেসীঃ Rony Modak and Firoz Ahmed

আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে বুঝতে পারছি
ReplyDelete