আমরা মোটামুটি অনেকে স্যম্পলিং কি সেটা সম্পর্কে কম বেশি জানি। প্রধানত স্যাম্পলিংকে দুই ভাগে ভাগ করা যায়।
১। Probability Sampling (প্রোবাবিলিটি স্যম্পলিং)
২। Non Probability Sampling (নন-প্রোবাবিলিটি স্যম্পলিং)
প্রোবাবিলিটি বা সম্ভাব্যতা শব্দটার সাথে কমবেশি পরিচিত। যেমন ধরুণ আমরা মাঝে মাঝে বলে থাকি আজ বৃষ্টি হতে পারে, মানে আমরা নিশ্চিত করে জানি না বৃষ্টি হবে কিনা! এখানে বৃষ্টি হওয়ার সসম্ভাব্যতা ও না হওয়ার সম্ভাব্যতা দুইটাই কিন্তু সমান। অর্থাৎ এই প্রোবাবিলিটি শব্দটা দ্বারা কোন একটি ঘটনা ঘটার সম্ভাবনা বোঝাচ্ছে।
আমরা গবেষণা সহ অন্যন্য অনেক কাজে Population (জনগোষ্ঠী) থেকে স্যাম্পল (নমুনা) নিয়ে থাকি। আর এর জন্য গবেষণা বা কাজের ধরণ অনুসারে বিভিন্নরকম স্যম্পলিং টেকনিক ব্যবহার করা হয় যার মধ্যে একটি প্রোবাবিলিটি স্যম্পলিং।
Probability Sampling
প্রোবাবিলিটি স্যম্পলিং নমুনা (sample) তৈরি করতে random স্যম্পলিং টেকনিক ব্যবহার করে। এর অর্থ হচ্ছে এটি এলোমেলো নমুনা কৌশল ব্যবহার করে। অর্থাৎএখানে একটা নির্দিষ্ট population এ সব কটি element (ইলিমেন্ট) এর (এটা হতে পারে কোন ব্যক্তি বা বস্তু বা অন্য যে কোন কিছু) প্রত্যেকের এই স্যাম্পল হিসাবে আসার সমান সম্ভাবনা থাকে। এখানে একটু খেয়াল রাখতে প্রোবাবিলিটি স্যম্পলিং এর ক্ষেত্রে এই সম্ভাবনাটা থাকবে প্রতিটা ইলিমেন্ট এর জন্য একই। একটা ইলিমেন্ট এর কম অন্যটার বেশি এমন নয়।
যেমন ধরুন আমাকে একটা পপুলেশন (১০০ জন) থেকে ১০ টা স্যাম্পল নিতে হবে। এখানে ১০০ জনের প্রত্যেকেরই স্যাম্পল এ আসার সমান সু্যোগ যদি থেকে থাকে তাহলে আমরা এই স্যামপ্লিং প্রসেসকে বলতে পারবো প্রোবাবিলিটি স্যম্পলিং। প্রোবাবিলিটি স্যম্পলিংকে অন্যভাবে fair sampling process ও বলা হয়ে থাকে।
Non Probability Sampling
অন্যদিকে নন-প্রোবাবিলিটি স্যম্পলিং টেকনিক থেকে প্রোবাবিলিটি স্যম্পলিং এর পার্থক্য এখানেই। অর্থাৎ প্রোবাবিলিটি স্যম্পলিং এর ক্ষেত্রে প্রত্যেকের স্যাম্পল হিসাবে সিলেক্ট হবার fair chance বা সমান সম্ভাবনা থাকবে না।
যেমন ধরুন আমি ১০০ জনের একটা পপুলেশন থেকে ১০ টা sample select করব, এখানে ১০০ জনের প্রত্যেকেরই sample এ আসার সমান সু্যোগ যদি না থাকে (আমি যদি biased হলে সিলেক্ট করি বা কোন নির্দিষ্ট শর্ত জুড়ে দেই) তাহলে এই স্যম্পলিং প্রোসেসটা হবেপ্রোবাবিলিটি স্যম্পলিং টেকনিক । অর্থাৎ কারও স্যাম্পল হিয়াবে আসার chance বেশি থাকবে, কারও কম থাকবে।
যিনি স্যাম্পল সংগ্রহ করবেন তিনি যদি bias থাকেন বা discriminate করে থাকেন তখন সেটাকে আমরা বলব নন-প্রোবাবিলিটি স্যম্পলিং।
এক কথায় যদি বলা হয় তাহলে, প্রোবাবিলিটি স্যম্পলিং এ পপুলেশন এর প্রতিটা ইলিমেন্ট এর স্যাম্পল হিসাবে আসার সমান সুযোগ থাকবে যেটা নন-প্রোবাবিলিটি স্যম্পলিং এ থাকবে না।
কার্টেসিঃ Jinnatun Nur Pushpo

Comments
Post a Comment